ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
জনগণের জন্য করোনার ভ্যাকসিন উন্মুক্ত করল রাশিয়া
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০, ১:১৫ পিএম আপডেট: ০৮.০৯.২০২০ ৮:১৯ পিএম

মহামারী করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম ব্যাচ জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে রাশিয়া।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নতুন করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রথম ব্যাচের গ্যাম-কোভিড-ভ্যাকসিনের (স্পুটনিক-৫) সব প্রয়োজনীয় গুণগত পরীক্ষা রোজদ্রাভনাদজর পরীক্ষাগারে সম্পন্ন হয়েছে। প্রথম ব্যাচের সব টিকা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।

রাশিয়ার গামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অব ইপিডেমিওলোজি অ্যান্ড মাইক্রোবায়োলজি, রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) স্পুটনিক-৫ ভ্যাকসিনটি তৈরি করেছে।

এর আগে গত ১১ অগাস্ট রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্বে প্রথম হিসেবে করোনা ভাইরাসের ভ্যাকসিন স্পুটনিক-৫ এর অনুমোদন দেয়।

রোববার মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন আশা প্রকাশ করে বলেছেন, রাশিয়ার রাজধানী মস্কোর বেশির ভাগ বাসিন্দাকে আগামী কয়েক মাসের মধ্যে করোনা ভাইরাসের ভ্যাকসিনটি দেয়া হবে।

রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাশিয়ার এই ভ্যাকসিনের প্রথম ব্যাচের সরবরাহ দেশটির বিভিন্ন অঞ্চলে নিকট ভবিষ্যতে সরবরাহ করার পরিকল্পনা রয়েছে।

বিশ্বে প্রথম হিসেবে রাশিয়ার অনুমোদিত করোনা ভাইরাসের এই ভ্যাকসিনের সুরক্ষা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে মানবদেহে পরীক্ষার মাত্র দুই মাসের মধ্যে ভ্যাকসিনটি চূড়ান্ত অনুমোদন পাওয়ায় অনেকেই রাশিয়ার বৈজ্ঞানিক সক্ষমতারও প্রশংসা করেছেন।

ভ্যাকসিনটির সুরক্ষা এবং কার্যকারিতা জানতে শেষ ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল এখনও চলমান। তার আগেই রাশিয়ার জনগণের মাঝে ভ্যাকসিনটি প্রয়োগের অনুমতি দেয়া হয়।

গত ১১ অগাস্ট রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত সরকারি এক বৈঠকে পুতিন বলেন, গ্যামালিয়া ইনস্টিটিউটের তৈরিকৃত ভ্যাকসিনটি নিরাপদ। আমি জানি, এটা বেশ কার্যকর ভাবেই কাজ করে এবং শক্তিশালী ইমিউনিটি গড়ে তোলে। আমি আবারও বলছি- প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা উতড়ে গেছে এই ভ্যাকসিন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত তা বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়েছে। এতে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা দুই কোটি ৭৪ লাখ ৯২ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন ৮ লাখ ৯৬ হাজারের বেশি মানুষ।

-এমএ

4a href="https://bn.observerbd.com/details.php?id=41643" style="margin: 0px; padding: 0px; box-sizing: border-box; color: rgb(51, 51, 51); text-decoration-line: none; cursor: pointer; font-size: 19px; line-height: 26px;">যুক্তরাষ্ট্রে করোনায় ১২৭ বাংলাদেশির মৃত্যু


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝