ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনার নমুনা পরীক্ষা ১০ লাখ ছাড়ালো
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২০, ২:৪২ পিএম আপডেট: ২৩.০৭.২০২০ ১২:২২ পিএম
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই হাজার ৭৫১ জনে।

বুধবার দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, 'নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৪৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১৩ হাজার ২৫৪ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৮০৫ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৭ হাজার ২০২ জনে।'

ডা. নাসিমা সুলতানা বলেন, 'গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫৭৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৫০টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৬৬ হাজার ৬০৯টি। নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৪৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১৩ হাজার ২৫৪ জনে।'

তিনি বলেন, 'নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২২ দশমিক ৭৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৯ শতাংশ। নমুনা শনাক্তের তুলনায় মৃত্যু হার ১ দশমিক ২৯ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৯৬ শতাংশ।'

ডা. নাসিমা সুলতানা বলেন, '২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৩০ জন ও মহিলা ১২ জন।'

তিন বলেন, 'এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৪৪ হাজার ৫০৪ জন। আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৫ হাজার ৭৭৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৭২৯ জন।'

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪২ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, ২০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব ৩ জন, চল্লিশোর্ধ্ব ৩ জন, পঞ্চাশোর্ধ্ব ১১ জন, ষাটোর্ধ্ব ১৪ জন, সত্তরোর্ধ্ব ৮ জন এবং আশির্ধ্ব একজন রয়েছেন।

বুলেটিনে বলা হয়, করোনায় মৃতদের মধ্যে ২১ জন ঢাকা বিভাগের, ৮ জন চট্টগ্রাম বিভাগের, দু'জন রাজশাহী বিভাগের, ৩ জন সিলেট বিভাগের, দু'জন রংপুর বিভাগের ও ৩ জন খুলনা বিভাগের রয়েছেন।

ডা. নাসিমা বরাবরের মতো করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বুলেটিনে।

গত ০৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়। আর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর জানায় আইইডিসিআর।

করোনা ভাইরাস প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে জরুরি সেবা ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।

৩১ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস চালু করা হয়। একই ভাবে শুরু হয় গণপরিবহন চলাচল। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান এখনো বন্ধ রয়েছে।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝