ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনার থাবায় বিশ্বজুড়ে ৬ লাখের বেশি প্রাণহানি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২০, ৯:৪০ এএম আপডেট: ১৯.০৭.২০২০ ৫:৪৬ পিএম
মহামারি করোনা ভাইরাসে বিশ্বব্যাপী মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৪ হাজার ৯১৭ জন। 

বাংলাদেশ সময় রোববার সকাল পৌনে ১০টায় আন্তর্জাতিক জড়িপ সংস্থা ওয়ার্ডওমিটারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ডওমিটারের তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৪ লাখ ২৫ হাজার ৮৬৫ জন। ইতিমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৮৬ লাখ ১২ হাজার ১৯৪ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই তা সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে বিশ্বের অন্তত ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই মহামারি। 

এতে ভুক্তভোগী দেশগুলোর মধ্যে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই একটি দেশেই আক্রান্ত হয়েছেন অন্তত ৩৮ লাখ ৩৩ হাজার ২৭১ জন। আর মারা গেছেন ১ লাখ ৪২ হাজার ১৭৭ জন।

এছাড়া, ব্রাজিলে ২০ লাখ এবং ভারতে ১০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝