Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

দেশে করোনা শনাক্তের ৬৪ শতাংশই ঢাকার

প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০, ৪:৫৩ পিএম   (ভিজিট : ৩৩১)
বাংলাদেশে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও’র হিসেব মতে, বিভাগ হিসেবে আক্রান্তের সিংহ ভাগই ঢাকা বিভাগের। এই তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ।

মঙ্গলবার দুপুরে কভিড-১৯ নিয়ে নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, বাংলাদেশে করোনা আক্রান্ত শনাক্ত ও মৃত্যু হারের সাপ্তাহিক আপডেটে (১০ আগস্ট পর্যন্ত) ডব্লিউএইচও বলা হয়েছে- দেশে ঢাকা বিভাগে শনাক্তের হার সর্বোচ্চ ৬৪.৭ শতাংশ।

এরপরই রয়েছে চট্টগ্রাম বিভাগ, ১৪.৪ শতাংশ; শনাক্ত হারে রাজশাহী বিভাগের অবস্থান তৃতীয়, ৫.৫ শতাংশ; খুলনা বিভাগ আছে চতুর্থস্থানে, ৫.১ শতাংশ; সিলেট বিভাগ আছে পঞ্চমস্থানে, ৩.২ শতাংশ, রংপুর বিভাগ আছে ষষ্ঠস্থানে, ২.৭ শতাংশ; ২.৫ শতাংশ ও ১.৯ শতাংশ নিয়ে যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থানে আছে বরিশাল ও ময়মনসিংহ।

বুলেটিনে জানানো হয়, চব্বিশ ঘণ্টায় দেশের ৮৬টি পরীক্ষাগারে ১৪ হাজার ৮২০ টি নমুনা পরীক্ষা করে করোনার সংক্রমণ পাওয়া গেছে ২ হাজার ৯৯৬ জনের শরীরে। তাতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জন।

চব্বিশ ঘণ্টায় ৩৩ জনসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৭১ জন। নতুন ১ হাজার ৫৩৫ জনসহ মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৯৭২ জন।

চব্বিশ ঘণ্টার তথ্যানুযায়ী, দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.২২ শতাংশ; শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ এবং সুস্থতার হার ৫৭.৬৭ শতাংশ।

এইচএস



সম্পর্কিত   বিষয়:  দেশে করোনা শনাক্তের ৬৪ শতাংশই ঢাকার  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close