ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
যুক্তরাষ্ট্রে করোনায় প্রায় দেড় লাখ প্রাণহানী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২০, ১০:২১ এএম আপডেট: ২৬.০৭.২০২০ ১২:১৯ পিএম
মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা মহামারিতে আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৬৯ হাজার ৯৯১ জন। মরণঘাতী এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা প্রায় দেড় লাখ।

বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১০টায় আন্তর্জাতিক জড়িপ সংস্থা ওয়ার্ডওমিটারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ডওমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৬৯ হাজার ৯৯১ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৪৭ হাজার ৩৩৩ জন। ইতিমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৯ হাজার ৬১৭ জন।

শুক্রবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, করোনায় যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবারও দেশটিতে সহস্রাধিক কোভিড-১৯ রোগী মারা গেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে।

প্রতিবেদনে বলা হচ্ছে, টানা ৩ দিন ধরে যুক্তরাষ্ট্রে করোনায় দৈনিক মৃতের সংখ্যা গড়ে এগারশো’র বেশি। গত মে মাসের পর যুক্তরাষ্ট্রে করোনায় এভাবে টানা ১১শ’র বেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটেনি। ওই মাসে অনেক রাজ্য ও স্থানীয় সরকার বিধিনিষেধ শিথিল করে সৈকতগুলো উন্মুক্ত করে দেয়। খুলে যায় রেস্তোরাঁ ও ব্যাবসাকেন্দ্র। এরপর জুনে সংক্রমণ বৃদ্ধির পর জুলাইয়ে বাড়ছে করোনায় মৃত্যু।

চলতি মাসে যুক্তরাষ্ট্রের অন্তত ১৭টি রাজ্যে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। ভাইরাসটির সংক্রমণ ও মৃত্যুর এমন ঊর্ধ্বমুখী হারে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা এবং টেক্সাসের মতো অঙ্গরাজ্যের হাসপাতালগুলো মারাত্মক সংকটে পড়েছে। রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

ওয়ার্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক কোটি ৫৬ লাখ ৫৪ হাজার ৬৪৯ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৩৬ হাজার ৪৭৯ জন। ইতিমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৯৫ লাখ ৩৫ হাজার ৬৪১ জন।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝