ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনায় শনাক্ত ছাড়ালো সোয়া ৩ লাখ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০, ৩:৫১ পিএম আপডেট: ০৭.০৯.২০২০ ১১:২৬ এএম
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ হাজার ৪৭৯ জনে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও এক হাজার ৫৯২ জনের মধ্যে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন ৩ লাখ ২৫ হাজার ১৫৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই লাখ ২১ হাজার ২৭৫ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯৩টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ২২৪টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৩৫৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৬ লাখ ২৯ হাজার ৩১২টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৯৬ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৬৮ দশমিক শূন্য ৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৮ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণকারী চার হাজার ৪৭৯ জনের মধ্যে পুরুষ ৩ হাজার ৫০৪ (৭৮ দশমিক ২৩ শতাংশ) এবং নারী ৯৭৫ জন (২১ দশমিক ৭৭ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের মধ্যে ত্রিশোর্ধ্ব দু'জন, চল্লিশোর্ধ্ব ৪ জন, পঞ্চাশোর্ধ্ব ৯ জন, ষাটোর্ধ্ব ১৭ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মৃত ৩২ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে দু'জন, খুলনা বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে ৩ জন ও রংপুর বিভাগে একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩৯২ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৮১ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৭৪ হাজার ৩৩৬ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৫৪ হাজার ৭০২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ৬৩৪ জন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত ০৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়। আর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর জানায় আইইডিসিআর।

করোনা ভাইরাস প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে জরুরি সেবা ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।

৩১ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস চালু করা হয়। একই ভাবে শুরু হয় গণপরিবহন চলাচল। কিন্তু মাদ্রাসা বাদে শিক্ষাপ্রতিষ্ঠান এখনো বন্ধ রয়েছে।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝