ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনায় যুক্তরাষ্ট্রে প্রাণহানী ছাড়াল দেড় লাখ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০, ৯:২০ এএম আপডেট: ২৮.০৭.২০২০ ৩:৩২ পিএম
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সোয়া ৯টায় আন্তর্জাতিক জড়িপ সংস্থা ওয়ার্ডওমিটারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪৪ লাখ ৩৩ হাজার ৪১০ জন। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৫০ হাজার ৪৪৪ জন।

দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২১ লাখ ৩৬ হাজার ৬০৩ জন। বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ২১ লাখ ৪৬ হাজার ৩৬৩। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৯ হাজার ১শ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই এখন পর্যন্ত ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা। করোনায় আক্রান্ত ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সংক্রমণে দেশটির ধারে-কাছে নেই আর কোন দেশ।

এদিকে, করোনায় আক্রান্তের সংখ্যায় নিউ ইয়র্ককে পেছনে ফেলেছে ক্যালিফোর্নিয়া। এতদিন পর্যন্ত নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও এখন আক্রান্তের সংখ্যা বেশি ক্যালিফোর্নিয়ায়। তবে মৃত্যুর সংখ্যায় এগিয়ে আছে নিউ ইয়র্ক।

ক্যালিফোর্নিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৮২৫। এর মধ্যে মারা গেছে ৮ হাজার ৫৪৫ জন। অপরদিকে, নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ৪৬২ জন। এর মধ্যে মারা গেছে ৩২ হাজার ৭০৮ জন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার রবার্ট ও’ব্রায়েনের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

ট্রাম্পের এই উপদেষ্টা করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানেন এমন এক কর্মকর্তা বলেন, গত সপ্তাহ থেকে অফিস করছেন না ও’ব্রায়েন। 

একটি সূত্র বলছে, পারিবারিক এক অনুষ্ঠানে অংশ নেয়ার পর করোনায় আক্রান্ত হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রায়েন।

ওয়ার্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক কোটি ৬৬ লাখ ৪৪ হাজার ৬৭ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৫৬ হাজার ৫৫০ জন। ইতিমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১ কোটি দুই লাখ ৩২ হাজার ৫০ জন।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝