ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
লাগামহীন ভাবে ভারতে করোনার সংক্রমণ বাড়ছে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫৪ এএম আপডেট: ০৪.০৯.২০২০ ২:৫৩ পিএম
মহামারী করোনা ভাইরাসে বিশ্বরেকর্ড গড়ে ভারতে একদিনে (বুধবার) সংক্রমিত হলেন প্রায় ৮৪ হাজার মানুষ। পাশাপাশি উদ্বেগজনক হারে বেড়েছে মৃতের সংখ্যাও।

এর আগে বিশ্বের কোন দেশে একদিনে এত সংক্রমণ হয়নি।

বৃহস্পতিবার সকালে ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৮৮৩ জন। যা গতকালের থেকে প্রায় ৫ হাজার বেশি। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৩৮ লাখ ৫৩ হাজার ৫০৭ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৩ জনের। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭ হাজার ৩৭৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা সুস্থ হয়েছেন ৭০ হাজারের কাছাকাছি। অর্থাৎ আক্রান্তের পাশাপাশি দৈনিক সুস্থতার সংখ্যাতেও রেকর্ড করেছে ভারত। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ২৯ লাখ ৭০ হাজার ৪৯৩ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৮ লাখ ১৫ হাজার ৫৩৮ জন।

এদিকে, বিশ্বে মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৬১ লাখ ৭৭ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৬৭ হাজার।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝