ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
চীনে ফের করোনার হানা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২০, ১০:৪২ এএম আপডেট: ৩১.০৭.২০২০ ১১:২৫ এএম
গত বছরের শেষের দিকে চীনের উহানে শনাক্ত হওয়া নভেল করোনা ভাইরাস সারাবিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। কঠোর ব্যবস্থার মাধ্যমে মহামারি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছিল চীনারা।

তবে সম্প্রতি চীনে শুরু হয়েছে সংক্রমণের দ্বিতীয় ঢেউ। এর ফলে প্রায় সাড়ে ৩ মাসের মধ্যে বুধবার সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড হয়েছে দেশটিতে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, বুধবার দেশটিতে নতুন করে ১০১ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। সবশেষ গত এপ্রিলের মাঝামাঝি একদিনে এত বেশি রোগী পাওয়া গিয়েছিল সেখানে।

এদিন নতুন করে ২৭ জন উপসর্গহীন করোনা রোগী শনাক্তের কথাও জানিয়েছে চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ। মাত্র একদিন আগেই দেশটিতে উপসর্গহীন রোগী পাওয়া গিয়েছিল অন্তত ৩৪ জন।

চীনে করোনার দ্বিতীয় ঢেউয়ে বেশির ভাগ রোগীই শনাক্ত হচ্ছে পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে। বুধবারও অঞ্চলটিতে ৮৯ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। একজন পাওয়া গেছে বেইজিংয়ে, বাকিরা বহিরাগত।

নতুন রোগীসহ চীনে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৮৪ হাজার ৬০ জন। নতুন করে কেউ করোনায় মারা না যাওয়ায় দেশটিতে মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৪ জনই রয়েছে। সূত্র, রয়টার্স।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝