ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ লাখ ৩৩ হাজার ২২৬ জন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২০, ১০:১২ এএম আপডেট: ০৪.১০.২০২০ ১:৫২ পিএম

চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পরা প্রাণঘাতী ভাইরাস করোনার ভয়াবহতা থামছেই না। প্রতিনিয়ত অচেনা এই ভাইরাসটিতে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৩ আক্টোবর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪৮ লাখ ২৮ হাজার ৮১৩ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০ লাখ ৩৩ হাজার ২২৬ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই কোটি ৫৮ লাখ ৯২ হাজার ১২৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ৭৫ লাখ ৪৯ হাজার ৩২৩ জন। মারা গেছেন ২ লাখ ১২ হাজার ৬৫২ জন।

এদিকে ব্রাজিলকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে প্রতিবেশি দেশ ভারত। সেখানে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৬৪ লাখ ৭১ হাজার ৯৩৪ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮৭৫ জনের।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৪৮ লাখ ৮২ হাজার ২৩১ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে এক লাখ ৪৫ হাজার ৪৩১ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১১ লাখ ৯৪ হাজার ৬৪৩ জন। এর মধ্যে মারা গেছেন ২১ হাজার ৭৭ জন।

এদিকে পেরুকে টপকে সংক্রমণে ৫ম স্থানে অবস্থান করছে কলম্বিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ৮ লাখ ৪১ হাজার ৫৩১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৩৯৭ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৫ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ৬৬ হাজার ৩৮৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৩০৫ জনের।

এসআর


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝