ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনা: সুস্থ হয়েছেন আড়াই লাখেরও বেশি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০, ৩:২৮ পিএম আপডেট: ১৮.০৯.২০২০ ১২:০১ পিএম
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ হাজার ৮৫৯ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও এক হাজার ৫৯৩ জনের মধ্যে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন ৩ লাখ ৪৪ হাজার ২৬৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৪৪৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৫০ হাজার ৪১২ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯৪টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭৬৯টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৬৭৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ লাখ ৮৩ হাজার ৭৭৯টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১১ দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৩০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭২ দশমিক ৭৪। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪১ শতাংশ।

মৃত ৩৬ জনের মধ্যে ২৮ জন পুরুষ ও নারী ৮ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে দু’জন, বরিশাল বিভাগে ৩ জন, সিলেট ও রংপুর বিভাগে একজন করে দু’জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৪ জন ও বাড়িতে দু’জন।

মৃতদের মধ্যে ৬০ বছরের ঊর্ধ্বে ২১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে দু’জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩৩১ জন। আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪৬৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৭৮ হাজার ১৪০ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৬০ হাজার ৯৫৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ হাজার ১৮৫ জন।

গত ০৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়। আর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর জানায় আইইডিসিআর।

করোনা ভাইরাস প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে জরুরি সেবা ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।

৩১ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস চালু করা হয়। একই ভাবে শুরু হয় গণপরিবহন চলাচল। কিন্তু মাদ্রাসা বাদে শিক্ষাপ্রতিষ্ঠান এখনো বন্ধ রয়েছে।

-এমএ

যুক্তরাষ্ট্রে করোনায় ১২৭ বাংলাদেশির মৃত্যু


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝