ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনায় সিলেট ও রংপুর বিভাগে মৃত্যু নেই
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২০, ৩:০৯ পিএম আপডেট: ০৩.১০.২০২০ ১:৪৫ পিএম
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ৩০৫ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও এক হাজার ৩৯৬ জনের মধ্যে।  এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন ৩ লাখ ৬৬ হাজার ৩৮৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৪৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৭৮ হাজার ৬২৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে ১০৯টি পরীক্ষাগারে ১১ হাজার ৫০৯টি নমুনা সংগ্রহ ও ১১ হাজার ১৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৭০ হাজার ২৫১টি।

মৃতের মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ৫ জন। তাদের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ১০৪ জন (৭৭ দশমিক ৩৬ শতাংশ) ও নারী এক হাজার ২০১ জন (২২ দশমিক ৬৪ শতাংশ)।

এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন ও রাজশাহী বিভাগে ৩ জন। এছাড়া খুলনা, বরিশাল, ময়মনসিংহ বিভাগে একজন করে ৩ জন রয়েছেন। 

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৪৯ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৬০ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৬ দশমিক ০৫ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

একই সময়ে মৃতের মধ্যে ৬০ বছরের ঊর্ধ্বে ২৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২১০ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৬৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৮১ হাজার ৭০৯ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৬৭ হাজার ২০৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৪ হাজার ৫০৪ জন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত ০৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়। আর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর জানায় আইইডিসিআর।

করোনা ভাইরাস প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে জরুরি সেবা ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।

৩১ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস চালু করা হয়। একই ভাবে শুরু হয় গণপরিবহন চলাচল। কিন্তু মাদ্রাসা বাদে শিক্ষাপ্রতিষ্ঠান এখনো বন্ধ রয়েছে।

-এমএ

যুক্তরাষ্ট্রে করোনায় ১২৭ বাংলাদেশির মৃত্যু



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝