ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
বিনামূল্যে যাদের ভ্যাকসিন দিতে চায় রাশিয়া
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০, ৫:২৫ পিএম
রাশিয়ার উদ্ভাবিত স্পুটনিক-ভি ভ্যাকসিন জাতিসংঘ কর্মীদের জন্য বিনামূল্যে দেয়া প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সাধারণ পরিষদের ভার্চুয়াল অধিবেশনে তিনি এ প্রস্তাব দেন। পুতিন বলেন, আমরা অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে প্রস্তুত।

আমরা সব দেশের প্রতি সহযোগিতা অব্যাহত রাখতে চাই। এর মধ্যে রাশিয়ার ভ্যাকসিনও রয়েছে। খবর নিউ ইয়র্ক পোস্টের।

গত আগস্ট মাসে রাশিয়া তাদের প্রথম করোনার টিকার অনুমোদন দেয়। ক্লিনিক্যাল ট্রায়ালের সব ধাপ অতিক্রম করার আগেই অনুমোদন দেয়ায় ভ্যাকসিনটি নিয়ে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার এ ভ্যাকসিনকে আধা রান্না করা খাবারের সঙ্গে তুলনা করেছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া জাতিসংঘকে প্রয়োজনীয় সব সহায়তা প্রদানের জন্য প্রস্তুত। বিশেষ করে জাতিসংঘ ও তার অফিসের কর্মীদের জন্য আমাদের ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহ করার প্রস্তাব দিচ্ছি।

টিকা অনুমোদনের সময় পুতিন বলেছিলেন, টিকার কার্যকারিতা ও স্থায়ী প্রতিরোধ সুরক্ষার বিষয়টি প্রমাণিত হয়েছে। তার এক কন্যাও টিকাটি নিয়েছেন।

তবে এ মাসের শুরুতে আন্তর্জাতিক গবেষকেদের একটি দল স্পুটনিক-ভি টিকার উদ্ভাবনকারীদের কাছে একটি খোলা চিঠিতে টিকা গবেষণার তথ্য স্পষ্ট করতে বলেছেন। রাশিয়ার গবেষকেরাও তথ্যের সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন।

এসআর



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝