ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনায় সুস্থ ৩ কোটি ৩২ লাখ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২০, ৯:৫৭ এএম আপডেট: ০১.১১.২০২০ ২:১৮ পিএম

প্রাণঘাতী ভাইরাস করোনা এখনো তাণ্ডব চালাচ্ছে গোটা বিশ্বে। প্রতিনিয়ত অজানা এই ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলছে। সংক্রমণের সারিও দীর্ঘ হচ্ছে প্রতিনিয়ত। তবে সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ পর্যন্ত বিশ্বে করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৫৮ লাখ ৯৮ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৯৩ হাজার ৭৪৪ জনে। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৩২ লাখ ৪৮ হাজার ৮২১ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৯৩ লাখ ১৬ হাজার ২৯৭ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৫৯ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮১ লাখ ৩৬ হাজার ১৬৬ জন এবং মারা গেছে ১ লাখ ২১ হাজার ৬৮১ জন। এছাড়া দেশটিতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪ লাখ ৩০ হাজার ৯১১ জন রোগী।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৫ লাখ ১৯ হাজার ৫২৮ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৫৬২ জনের। আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ লাখ ৬৬ হাজার ২৬৪ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৫ লাখ ৯৯ হাজার ৯৭৬ জন। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৬৫৬ জন। সুস্থ হয়েছেন ১২ লাখ ৫৬০ জন।

পঞ্চম স্থানে উঠে আসা ইউরোপের দেশ ফ্রান্সে করোনায় সংক্রমণের সংখ্যা ১৩ লাখ ৩১ হাজার ৯৮৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৬ হাজার ৫৬৫ জনের। সংক্রমিতদের মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ১ লাখ ১৬ হাজার ৫৩৩ জন।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৮ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৬ হাজার ৩৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৯০৫ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ২২ হাজার ৭০৩ জন।

এসআর


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝