ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনায় মৃত্যুর সংখ্যা ছাড়ালো ছয় হাজার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২০, ৪:৩৪ পিএম আপডেট: ০৫.১১.২০২০ ১১:৪৯ এএম

বাংলাদেশে সরকারি হিসাবে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছয় হাজার ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় আরও ২১ মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ছয় হাজার চার জনে। গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন এক হাজার ৫১৭ জন।  এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হলেন চার লাখ ১৪ হাজার ১৬৪ জন।

বুধবার (৪ নভেম্বর) করোনা সংক্রান্ত নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়।

গত ৮ মার্চ দেশে প্রথম তিন জন করোনা রোগী শনাক্তের কথা জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যুর কথা জানায় প্রতিষ্ঠানটি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯১০ জন, এখন পর্যন্ত সুস্থ হলেন তিন লাখ ৩১ হাজার ৬৯৭ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১১৪টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহীত হয়েছে ১৪ হাজার ৩২৮টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৯১৪টি। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ২৩ লাখ ৮৯  হাজার ৬৭৭টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৯০ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৭ দশমিক ৩৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক শূন্য নয় শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৪৫ শতাংশ।

এসআর

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝