ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
নিউ ইয়র্কে ফের স্কুল বন্ধ ঘোষণা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০, ১০:২৯ এএম আপডেট: ১৯.১১.২০২০ ১:১৭ পিএম
মহামারী করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় যুক্তরাষ্ট্রেনিউ ইয়র্ক শহরে আবারও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এ নির্দেশ বলবৎ থাকবে।

বুধবার নিউ ইয়র্ক সিটি স্কুলের চ্যান্সেলর রিচার্ড কারানজা স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শহরের সব স্কুল বন্ধ থাকবে এবং অচিরেই অনলাইনের মাধ্যমে পাঠদান কর্মসূচি শুরু করা হবে।’

করোনা প্রাদুর্ভাবের শুরুতে গত মার্চ মাসে সব স্কুল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। দুই মাস আগে সে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। করোনা সংক্রমণের মাত্রা বাড়তে থাকায় নতুন করে আবার স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হলো।

নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লেসিও বলেন, ‘এই সিদ্ধান্ত নিয়ে কেউ খুশি নন। আমরা আসলেই এর জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘আমি অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিশুদের প্রতি জোর দিয়ে বলতে চাই যে, খুব শিগগিরই আমরা ফিরে আসব।’

বিবিসির খবরে বলা হয়, নিউ ইয়র্ক শহরে এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার মানুষ মারা গেছে। বসন্তে শহরটি মার্কিন যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল ছিল।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রায় এক কোটি ১৯ লাখ আক্রান্ত ও দুই লাখ ৫৬ হাজার মানুষ মারা গেছে।

বিশ্বব্যাপী বেড়েই চলেছে করোনা ভাইরাস আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী এ ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৫ কোটি ৬৫ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে ১৩ লাখ ৫৩ হাজারের মানুষের।

-এমএ

যুক্তরাষ্ট্রে করোনায় ১২৭ বাংলাদেশির মৃত্যু


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝