ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনায় মৃত্যু ১৫ লাখ ৪১ হাজার ছাড়াল
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০, ১১:৩৩ এএম আপডেট: ০৭.১২.২০২০ ৩:৪০ পিএম
প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ১৫ লাখ ৪১ হাজারের বেশি মানুষের।  শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ কোটি ৭৩ লাখ।  

সোমবার (৭ ডিসেম্বর) ওয়ার্ল্ডোমিটারের ওয়েব সাইটে এই তথ্য দেয়া হয়েছে।

করোনার আক্রান্ত ও মৃতের তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ৫১ লাখ সাড়ে ৫৯ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ২ লাখ ৮৮ হাজার ৯০৬ জন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, করোনা পজিটিভ হয়েছেন তার ব্যক্তিগত আইনজীবী রুডি গিলিয়ানি। এক টুইটে গিলিয়ানির সুস্থতা কামনা করেছেন তিনি। 

এদিকে সংক্রমণ ঠেকাতে নতুন লকডাউনের ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়া রাজ্যের গভর্নর গেভিন নিউসম। এতে বাসিন্দাদের ঘরে থাকতে বলা হয়েছে। 

চীনা কোম্পানি সিনোভ্যাক উদ্ভাবিত করোনার ভ্যাকসিনের প্রথম চালান পেয়েছে ইন্দোনেশিয়া। রোববার এটি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো। 

অন্যদিকে ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতালে পৌঁছানো শুরু হয়েছে।  মঙ্গলবার থেকে বৃদ্ধ, স্বাস্থ্যকর্মী ও রোগীদের সেবায় নিয়োজিতদের প্রথম ধাপে টিকা দেয়া হবে। পরে বিভিন্ন ক্লিনিকে টিকা পৌঁছানো হবে।

এএল/এইচএস




Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝