সোমবার দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিলো ৩২ জনের। শনাক্ত হয়েছিলেন এক হাজার ৪৭০ জন।
গত রোববার মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিলো ৩৮ জনের। শনাক্ত হয়েছিলেন এক হাজার ১৫৩ জন।
মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৬১টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৩টি, জিন-এক্সপার্ট ১৮টি, র্যাপিড অ্যান্টিজেন ২৯টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৪৫২টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ১৪৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩১ লাখ ৬ হাজার ৪৯৬টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ৮ দশমিক ৭০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ২১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৭৭ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।
একই সময়ে মৃত ১৭ জনের মধ্যে ১১ জন পুরুষ ও ৬ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর বিভাগে একজন করে ৪ জন রয়েছেন। হাসপাতালে মারা গেছেন ১৬ জন। বাড়িতে একজন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন রয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৮২ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৪৫ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৯৫ হাজার ২৫০ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৮৩ হাজার ২৫৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১১ হাজার ৯৯২ জন।