রোববার দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিলো ৩৮ জনের। শনাক্ত হয়েছিলেন দুই হাজার ৬০ জন।
গত শনিবার মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিলো ২৮ জনের। শনাক্ত হয়েছিলেন এক হাজার ৮৪৭ জন।
সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১১৭টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ২৪০টি নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ৯টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৬৫ হাজার ১৩১টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১৫ দশমিক শূন্য ৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক শূন্য ৭ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।
একই সময়ে মৃত ২৮ জনের মধ্যে ২১ জন পুরুষ ও ৭ জন নারী। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে দু'জন ও সিলেট বিভাগে একজন। হাসপাতালেই মারা গেছেন ২৮ জন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ২১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৯৯ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৪৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৮৯ হাজার ৭৬৮ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৭৭ হাজার ২৯৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৪৬২ জন।