মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১১৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৬০২টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৯৯০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৫ লাখ ৭২ হাজার ৯৫২টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১৩ দশমিক ৮৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮১ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।
একই সময়ে মৃত ৩৯ জনের মধ্যে ৩০ জন পুরুষ ও ৯ জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম ও রংপুর বিভাগে ৫ জন করে ১০ জন, রাজশাহী বিভাগে ৩ জন, বরিশাল ও সিলেট বিভাগে দু'জন করে ৪ জন রয়েছেন। হাসপাতালেই মারা গেছেন ৩৯ জন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ২৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন , ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দু'জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৮১ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৫৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৮৮ হাজার ৭৪৫ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৭৬ হাজার ৫৫১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ১৯৪ জন।