সোমবার দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিলো ২১ জনের। শনাক্ত হয়েছিলেন এক হাজার ৬৩৭ জন।
গত রোববার মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিলো ১৪ জনের। শনাক্ত হয়েছিলেন এক হাজার ২৭৪ জন।
মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১০টি পরীক্ষাগারে ১৩ হাজার ৮৬০টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৬১১টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৯২ হাজার ৩২৫টি।
একই সময়ে নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ১৪ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৮৬ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৮ দশমিক ৪৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৮ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব দু'জন, পঞ্চাশোর্ধ্ব ৫ জন এবং ষাটোর্ধ্ব ১১ জন ছিলেন।
একই সময়ে মৃতের মধ্যে ঢাকা বিভাগের ছিলেন ১২ জন, চট্টগ্রামের ৩ জন, খুলনার একজন ও রংপুর বিভাগের দু'জন ছিলেন।