সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯৩টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ২২৪টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৩৫৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৬ লাখ ২৯ হাজার ৩১২টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৯৬ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৬৮ দশমিক শূন্য ৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৮ শতাংশ।
এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণকারী চার হাজার ৪৭৯ জনের মধ্যে পুরুষ ৩ হাজার ৫০৪ (৭৮ দশমিক ২৩ শতাংশ) এবং নারী ৯৭৫ জন (২১ দশমিক ৭৭ শতাংশ)।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের মধ্যে ত্রিশোর্ধ্ব দু'জন, চল্লিশোর্ধ্ব ৪ জন, পঞ্চাশোর্ধ্ব ৯ জন, ষাটোর্ধ্ব ১৭ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মৃত ৩২ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে দু'জন, খুলনা বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে ৩ জন ও রংপুর বিভাগে একজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩৯২ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৮১ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৭৪ হাজার ৩৩৬ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৫৪ হাজার ৭০২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ৬৩৪ জন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।