করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯২টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৪ হাজার ৬১৩টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৪২২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯২ হাজার ৩৮-এ।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী ৮ জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন এবং বাড়িতে মৃত্যু হয়েছে একজনের। চল্লিশোর্ধ্ব ছিলেন দু'জন, পঞ্চাশোর্ধ্ব ১২ জন ও ষাটোর্ধ্ব ছিলেন ১৮ জন।
মৃতের মধ্যে ঢাকা বিভাগের ছিলেন ১৫ জন, চট্টগ্রাম বিভাগের ৭ জন, সিলেট বিভাগের ৩ জন, রংপুর বিভাগের ৬ জন ও ময়মনসিংহ বিভাগের ছিলেন একজন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৯৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ০৮ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৯৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ। এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ তিন হাজার ৪৩২ জন (৭৮ দশমিক ৩০ শতাংশ) এবং নারী ৯৫১ জন (২১ দশমিক ৭০ শতাংশ)।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৬১৩ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৯৮ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৭৩ হাজার ১৬৫ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৫৩ হাজার ২৯৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ৮৬৯ জন।