গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১২ হাজার ৮৯টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৪৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হলো ১৫ লাখ ৫০ হাজার ২০৩টি।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে হাসপাতালে মৃত্যু হয়েছে ৩২ জনের এবং বাড়িতে মৃত্যু হয়েছে একজনের। এদের মধ্যে ২০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব ৩ জন, চল্লিশোর্ধ্ব ৩ জন, পঞ্চাশোর্ধ্ব ৬ জন এবং ষাটোর্ধ্ব ২০ জন ছিলেন।
মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ছিলেন ২১ জন, চট্টগ্রাম বিভাগের ৪ জন, রাজশাহী বিভাগের ৫ জন, খুলনা বিভাগের একজন, বরিশাল বিভাগের একজন ও রংপুর বিভাগের ছিলেন একজন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ১৯ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৬৫ দশমিক ৫৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ। এ পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে পুরুষ ৩ হাজার ৩৬৪ জন (৭৮ দশমিক ৫৮ শতাংশ) এবং নারী ৯১৭ জন (২১ দশমিক ৪২ শতাংশ)।