করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১০ হাজার ৯৫৯টি নমুনা সংগ্রহ এবং ১০ হাজার ৮০১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৪২ হাজার ৬৫৬টি।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী ১০ জন। এদের মধ্যে হাসপাতালে মৃত্যু হয়েছে ৩১ জনের এবং বাড়িতে মারা গেছেন ৩ জন।