Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

করোনায় মৃত্যুর মিছিলে আরও ৪৫ জন

প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২০, ২:৪৩ পিএম   (ভিজিট : ৪৯৫)
ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক হাজার ৭৮৩ জনে।

সোমবার দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, 'একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৪১ হাজার ৮০১ জনে।'

ডা. নাসিমা সুলতানা বলেন, 'গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৫৩ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট ৫৭ হাজার ৭৮০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৭৫ শতাংশ।'

তিনি বলেন, '৬৫টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৪১৩টি নমুনা সংগ্রহ করা হয়। আগের সংগ্রহ করাসহ মোট পরীক্ষা করা হয় ১৭ হাজার ৮৩৭টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৭ লাখ ৪৮ হাজার ৩৪টি।'

ডা. নাসিমা সুলতানা বলেন, 'নতুন করে যে ৪৫ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী ৯ জন। এ নিয়ে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে দেশে মোট মারা গেলেন এক হাজার ৭৮৩ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ২৭ শতাংশ।

তিনি বলেন, 'গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়- ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন দু'জন, ত্রিশোর্ধ্ব ৩ জন, চল্লিশোর্ধ্ব ৭ জন, পঞ্চাশোর্ধ্ব ১১ জন, ষাটোর্ধ্ব ১৪ জন, সত্তরোর্ধ্ব ৬ জন, আশি ও ৯০ বছরের বেশি বয়সী একজন রয়েছেন।'

তিনি আরও বলেন, 'তাদের মধ্যে ২২ জন ঢাকা বিভাগের, ১০ জন চট্টগ্রাম বিভাগের, একজন রাজশাহী বিভাগের, ৩ জন সিলেট বিভাগের, ৫ জন খুলনা বিভাগের, ৩ জন বরিশাল বিভাগের ও ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।'

ডা. নাসিমা বরাবরের মতো করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বুলেটিনে।

গত ০৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়। আর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর জানায় আইইডিসিআর।

করোনা ভাইরাস প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে জরুরি সেবা ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।

-এমএ



সম্পর্কিত   বিষয়:  করোনা ভাইরাস  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close