Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

করোনায় বিশ্বব্যাপী প্রাণহানী ২ লাখ ৮৩ হাজার

প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২০, ৮:২৮ এএম   (ভিজিট : ৪০৭)
মহামারি করোনা ভাইরাসে বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছেন ২ লাখ ৮৩ হাজার ৮৬০ জন। আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৮০ হাজার ৩০৩।

বাংলাদেশ সময় সোমবার সকাল সোয়া ৮টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন মোট ১৪ লাখ ৯০ হাজার ৭৭৬ জন।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।

বিশ্বের অন্যান্য দেশগুলোর চেয়ে করোনায় সবচেয়ে ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রের। দেশটিতে ১৩ লাখ ৬৭ হাজার ৬৩৮ জন করোনায় আক্রান্ত। আর মৃত্যু হয়েছে ৮০ হাজার ৭৮৭ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।

করোনায় সবচেয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির নিউ ইয়র্ক অঙ্গরাজ্য। অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় সেখানেই আক্রান্ত ও মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি। নিউ ইয়র্কে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৪০৬ জন। অপরদিকে এ অঙ্গরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৬ হাজার ৮১২ জন।

করোনায় মৃতের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যুক্তরাজ্যের অবস্থান। 

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত ২ লাখ ২০ হাজারের বেশি রোগীর মধ্যে ৩১ হাজার ৯৩০ জন মারা গেছে। গত মঙ্গলবার মৃত্যুতে ইতালিকে টপকে যায় যুক্তরাজ্য।

ইউরোপের দেশগুলোর মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের দিক দিয়ে সবার উপরে স্পেন। দেশটিতে ২ লাখ ৬৪ হাজার ৬৬৩ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬২১। করোনা সংকটের কারণে স্পেনে আরোপিত কড়াকড়ি কিছুটা শিথিল করা হলেও লকডাউনের মেয়াদ চতুর্থ দফায় আগামী ২৪ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

-এমএ



সম্পর্কিত   বিষয়:  করোনা ভাইরাস  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close