Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

শর্তসাপেক্ষে সকল মন্ত্রণালয় খোলার নির্দেশ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ২:১৫ পিএম   (ভিজিট : ৩৫১)
সাধারণ ছুটি বাড়ানো হলেও শর্তসাপেক্ষে সকল মন্ত্রণালয় ও বিভাগ প্রয়োজন অনুসারে খোলার নির্দেশ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার করোনা ভাইরাস বিস্তার রোধকল্পে শর্তসাপেক্ষে সাধারণ ছুটি/চলাচলে নিষেধাজ্ঞা বর্ধিতকরণ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
 
নির্দেশনায় বলা হয়, ‘সব মন্ত্রণালয়/বিভাগ তাদের নিয়ন্ত্রণাধীন অফিসসমূহ প্রয়োজন অনুসারে খোলা রাখবে। একইসঙ্গে তারা তাদের অধিক্ষেত্রের কার্যাবলী পরিচালনার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে। মন্ত্রণালয়/বিভাগ ও আওতাধীন অফিসসমূহের কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের জন্য স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা ১৩ দফা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।’

করোনা ভাইরাস প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে জরুরি সেবা ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এই ছুটি কয়েক দফায় আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

-এমএ



সম্পর্কিত   বিষয়:  সাধারণ ছুটি   মন্ত্রণালয়  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close