Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২০

প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২০, ২:৪৮ পিএম   (ভিজিট : ১৬০৯)
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২০। 

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি বলেন, 'নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৫৪ জন। মোট শনাক্ত সংখ্যা এখন ২১৮ জন। তবে নতুন করে কেউ সুস্থ হননি।'

মীরজাদী সেব্রিনা বলেন, 'গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ৯৮১ টি। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ১৬৫টি।'

তিনি বলেন, '৫৪ জনের মধ্যে পুরুষ ৩৩ জন, নারী ২১ জন। বয়স বিভাজনের ক্ষেত্রে ১১ থেকে ২০ বছরের মধ্যে ৫ জন, ২১ থেকে ৩০ মধ্যে ১৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরে মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৬০ এর বেশি বয়সের বেশি রয়েছেন ১০ জন।'

আইইডিসিআর পরিচালক বলেন, '৫৪ জনের মধ্যে ৩৯ জন ঢাকা শহরের বিভিন্ন এলাকার। ঢাকার আশপাশের উপজেলায় একজন। এছাড়া বাকিরা সবাই ঢাকার বাইরের।'

গত ০৮ মার্চ বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়। আর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর জানায় আইইডিসিআর।

করোনা ভাইরাস প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে জরুরি সেবা ছাড়া সব যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এই ছুটি আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

-এমএ



সম্পর্কিত   বিষয়:  করোনা   আইইডিসিআর  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close