Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

বিশ্বব্যাপী ৪২ হাজারেরও বেশি প্রাণ গেলো করোনায়

প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২০, ১০:২০ এএম   (ভিজিট : ৫২০)
বিশ্বব্যাপী ৪২ হাজার ১৫৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৫৮ হাজার ৮৯২ জন। এর মধ্যে ১ লাখ ৭৮ হাজার জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, মৃতের হিসাবে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১২ হাজার ৪২৮। আর আক্রান্ত হয়েছেন এক লাখ ৫ হাজার ৭৯২ জন।

মৃতের হিসাবে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে মৃতের সংখ্যা ৮ হাজার ৪৬৪। মোট আক্রান্তের সংখ্যা ৯৫ হাজার ৯২৩।

এরপর রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৮৮ হাজার ৫৭৮ জনের শরীরে নভেল করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৩ হাজার ৮৯০ জন এ ভাইরাসের কারণে প্রাণ হারিয়েছেন। সুস্থ্য হয়েছেন ৭ হাজার ২৫১ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চীনে। দেশটিতে আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৫১৮ জন। এর মধ্যে ৩ হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে। 

তবে চীনের বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপনের অভিযোগ রয়েছে। উহানের একজন স্বেচ্ছাসেবী বলেন, ‘বুদ্ধি-বিবেচনাসম্পন্ন যেকোনও মানুষ এই সংখ্যা (সরকারি পরিসংখ্যান) সন্দেহ প্রকাশ করবে।’

-এমএ



সম্পর্কিত   বিষয়:  করোনা ভাইরাস  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close