Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬

প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২০, ১২:৩৪ পিএম   (ভিজিট : ১০৬২)
ফাইল ছবি

ফাইল ছবি

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও একজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও তিনজন।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক এ তথ্য জানান।

এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬-এ। আর আক্রান্তের সংখ্যা ৫৪ জনে। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও একজন। ফলে মোট সুস্থ হয়েছেন ২৬ জন।'

তিনি বলেন, 'প্রতিদিনই আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতি করে চলেছি। বিভিন্ন হাসপাতালে মেডিকেল ভেন্টিলেটর যুক্ত হচ্ছে। এছাড়া করোনার জন্য আরও হাসপাতাল তৈরি করছি। ইতোমধ্যে বেশ কয়েকটি হাসপাতাল তৈরি হয়েছে। এছাড়া বিভিন্ন মেডিকেল কলেজে টেস্টিং সুবিধা বৃদ্ধি করা হচ্ছে।'

গত ৮ মার্চ বাংলাদেশে করোনা ভাইরাস প্রথম শনাক্ত হয়। আর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর জানায় আইইডিসিআর।

-এমএ



সম্পর্কিত   বিষয়:  করোনা ভাইরাস   আইইডিসিআর  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close