Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

করোনায় নতুন আক্রান্তের সন্ধান পায়নি আইইডিসিআর

প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২০, ১২:৪২ পিএম   (ভিজিট : ১৩৪০)
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আর কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। 

রোববার বেলা ১২টা ১০ মিনিটে অনলাইন লাইভ ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি বলেন, 'দেশে গত ২৪ ঘণ্টায় ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কারও শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়নি। ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা আগে যা ছিল তা-ই আছে।'

আইইডিসিআর পরিচালক বলেন, 'দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪৮। সেই সঙ্গে কোভিড-১৯ সংক্রমিত মোট ১৫ জন সুস্থ আছেন। আর মৃতের সংখ্যা ৫ জনই আছে।'

তিনি বলেন, 'এ পর্যন্ত ১৫ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন। আর ২৮ জন চিকিৎসাধীন রয়েছেন।'

সবাইকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেয়া নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

-এমএ



সম্পর্কিত   বিষয়:  করোনা   আইইডিসিআর  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close