Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

সৌদিতে করোনায় আক্রান্ত প্রথম মৃত্যু

প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২০, ১১:০২ এএম   (ভিজিট : ১৩৮৬)
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে গতকাল মদিনার মনোওরায় মৃত্যুবরণ করেন ৫১ বছর বয়সী এক আফগান নাগরিক। তবে নতুন করে কোন বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। এই পর্যন্ত নতুন আরও নয়জনসহ মোট ২৮ জন রোগমুক্ত হয়ে ঘরে ফিরেছেন।

এদিকে, সৌদি আরবে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২শ ৫ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭শ ৬৭। আক্রান্তদের ১শ ১৯ জনই সৌদির বাইরে থেকে আসা।

এছাড়াও, সৌদি আরবে কারফিউ সান্ধ্য আইন বাস্তবায়নে কোন রকম শিথিলতা প্রদর্শন করা হবে না বলে জানিয়েছে সৌদি নিরাপত্তা কতৃপক্ষ।

কারফিউ'র সময়ে ঘরের বাইরে বের হলে প্রথমবারে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে। পুনরায় আইন ভঙ্গ করলে জরিমানার পরিমাণ দ্বিগুণ করা হবে। 

এরপরও যদি কেউ আইন অমান্য করে তাহলে অনূর্শ্ব ২০ দিনের কারাদণ্ড প্রদান করা হবে। এছাড়া আইন অমান্যের অপরাধে বিদেশী কর্মিদের ডিপোর্ট (দেশে পাঠিয়ে দেয়া হবে) করা হবে।

-এসসি/এমএ



সম্পর্কিত   বিষয়:  সৌদি আরব   করোনা ভাইরাস  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close