Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

লকডাউন নিউজিল্যান্ড

প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২০, ১০:১২ এএম   (ভিজিট : ১৪১৯)
প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে আগামী চার সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে নিউজিল্যান্ড। রোববার দেশটি এ ঘোষণা দিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।

এদিকে, ইতালিতে কোন ভাবেই যেন থামানো যাচ্ছে না করোনার থাবা। বেড়েই চলেছে মৃতের সংখ্যা। বাড়ছে আক্রান্তের হারও। দেশটিতে এক দিনেই করোনায় মৃত্যু হয়েছে আরও ৬৫১ জনের। আক্রান্ত হয়েছেন সাড়ে পাঁচ হাজারেরও বেশি। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৬ জনে।

ইতালিতে করোনা ভাইরাসে প্রতিদিনই মারা যাচ্ছে বিপুল সংখ্যক মানুষ। উত্তরাঞ্চলীয় শহর বেরগামোতে শোকের মাতম আর চাপা কান্না। স্বজনরাও ভাইরাসের কারণে একসঙ্গে হতে পারছেন না। কবরস্থানগুলোতে নেই জায়গা।

ইতালির সেনাবাহিনীর কনভয়গুলো সারিবদ্ধ ভাবে এসে সেই কফিনগুলো নিয়ে যাচ্ছে দূরে কোথাও, অন্য কোন কবরস্থানে, অন্য কোন শহরে।

বেরগামো থেকে ২০০ কিলোমিটার দূরে ফেররারা সিটির মেয়র আলান ফাবরি ব্যক্তিগতভাবে ৭৪টি মরদেহ গ্রহণ করেন।

তিনি বলেন, এ শোক ভোলা যাবে না কোন দিন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এত মৃত্যু কোন ভাবেই যেন ইতালির নাগরিকরা‌ মেনে নিতে পারছেন না। 

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। পরে তা  সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

-এমএ



সম্পর্কিত   বিষয়:  লকডাউন   নিউজিল্যান্ড  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close