Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

মৃত্যুপুরী ইতালিতে ২৪ ঘণ্টায় মৃত ৩৪৫

প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২০, ১০:৫৭ এএম   (ভিজিট : ৫১৬)
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ইতালিতে আরও অন্তত ৩৪৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৫০৩ জনে। আক্রান্ত প্রায় ৩১ হাজার ৫০৬ জন। ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫২৬ জন।

করোনার আঘাতে গুরুতর রোগীর সংখ্যা ২ হাজার ৬০। সুস্থ হয়েছেন ২ হাজার ৯৪১ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৬ হাজার ৬২। দেশটিতে নারীদের তুলনায় পুরুষ বেশি মারা যাচ্ছে। এ পর্যন্ত মৃত্যুর হার নারী ৩৮ ভাগ, পুরুষ ৬২ ভাগ।

এদিকে, প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তি করোনা সমস্যা উত্তরণে বিভিন্ন পদক্ষেপ অব্যাহত রেখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য প্রায় ২৫ বিলিয়ন ইউরো দিয়ে চিকিৎসক, কর্মী, পরিবার এবং ব্যবসার জন্য সহায়তা করা হবে। অর্থনীতিকে ঘুরে দাঁড়াবার জন্য ইউরোপে এখন পর্যন্ত রেকর্ড সংখ্যক ২ হাজার মৃত্যুর মধ্যে অর্ধেকেরও বেশি লম্বার্ডিয়া যা সর্বোচ্চ মৃত্যু। 

অন্যদিকে, গতকাল নতুন একটি হাসপাতাল তৈরির পরিকল্পনায় নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান বার্তোলাসো মিলানো যান।

গত বছরের ডিসেম্বরের শেষের দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এই করোনা ভাইরাস।

-এমএ



সম্পর্কিত   বিষয়:  করোনা ভাইরাস   ইতালি  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close