Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

সার্ক নেতাদের ভিডিও কনফারেন্স আজ

প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২০, ৯:৩৬ এএম   (ভিজিট : ৫২৩)
করোনা ভাইরাস মোকাবিলায় কৌশল প্রণয়নে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য দেশগুলোর নেতারা ভিডিও কনফারেন্সে মিলিত হবেন। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রোববার তারা এ কনফারেন্সে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। 

গত শুক্রবার মোদি এক টুইট বার্তায় এ আহ্বান জানালে সার্কভুক্ত সবকটি দেশের নেতারা তাতে সাড়া দেন।

নরেন্দ্র মোদি বলেন, 'আমি প্রস্তাব করতে চাই যে সার্ক দেশগুলোর নেতারা করোনা ভাইরাস মোকাবিলায় দৃঢ় কৌশল অবলম্বন করবে। আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের নাগরিকদের সুস্থ রাখার উপায় নিয়ে আলোচনা করতে পারি। দক্ষিণ এশিয়া বিশ্বের অধিকাংশ জনসংখ্যার আবাসস্থল। এ জনগোষ্ঠীর সুস্থতা নিশ্চিত করার জন্য আমাদের প্রয়াস চালাতে হবে।

মোদির এই টুইটের কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ এশিয়ার ৪টি দেশ- নেপাল, ভুটান, শ্রীলংকা ও মালদ্বীপের নেতারা তাকে সমর্থন জানিয়েছেন। 

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা এক টুইট বার্তায় বলেন, 'তার দেশ সার্কের সঙ্গে কাজ করতে প্রস্তুত।'

শ্রীলংকার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকশে বলেন, 'তার দেশ এ আলোচনায় যোগ দিতে এবং এর বিস্তার রোধে লড়াই ও অভিজ্ঞতা বিনিময়ে সর্বোত্তম অনুশীলনের জন্য কাজ করতে আগ্রহী।'

শুক্রবার মধ্য রাতের পর পাকিস্তান জানায়, 'সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ উপদেষ্টা জাফর মির্জা প্রস্তাবিত ভিডিও কনফারেন্সে যোগ দেবেন।'

-এমএ




সম্পর্কিত   বিষয়:  করোনা ভাইরাস  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close