Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

ইতালি প্রবাসী আরও ১৫২ বাংলাদেশি ঢাকায়

প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২০, ১০:৫০ এএম   (ভিজিট : ৪৬৬)
ইতালি থেকে দেশে ফিরেছেন ১৫২ জন প্রবাসী বাংলাদেশি।

রোববার সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান বলেন, ইতালি থেকে ফেরা বাংলাদেশিদের স্বাস্থ্য অধিদপ্তরের হেফাজতে দেওয়া হয়েছে।

বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার সাজ্জাদ বলেন, ইতালি থেকে ফেরা আরও ১৫২ বাংলাদেশি রোববার সকালে দেশে ফিরেছেন। প্রাথমিকভাবে হিট ডিটেক্টর দিয়ে সবার তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এরপর দেওয়া হবে হেলথ কার্ড। সেখানে তারা কোথায় ভ্রমণ করেছেন এবং কোন ধরনের শারীরিক সমস্যা আছে কি-না সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেবেন। পরে প্রাথমিকভাবে তাদের আশকোনা হজ ক্যাম্পে অস্থায়ী কোয়ারেন্টাইনে রাখা হবে।  

এর আগে শনিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ইতালি থেকে ৫৮ জন দেশে আসেন। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর তাদের গাজীপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 

শনিবার সকালেও ইতালি থেকে দেশে ফিরেছেন ১৪২ বাংলাদেশি। পরে তাদের নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইন পাঠানো হয়। 

-এমএ



সম্পর্কিত   বিষয়:  ইতালি   বাংলাদেশ   ঢাকায়  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close