Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

'করোনা আক্রান্তদের একজন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন'

প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২০, ১১:৫৪ এএম   (ভিজিট : ২২৮৮)
করোনা ভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, 'তিনজনের মধ্যে দু'জন বাড়ি চলে যাওয়ার মতো অবস্থায় আছেন। কিন্তু একজনের বাড়িতে সমস্যার কারণে তিনি যেতে পারছেন না। এছাড়া বাকি একজনের এখনও করোনা ভাইরাস নেগেটিভ আসেনি।'

আইইডিসিআর পরিচালক বলেন, 'করোনা ভাইরাসে আক্রান্ত নতুন কেউ আর শনাক্ত হয়নি। আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি।'

এ সময় উপস্থিত ছিলেন, মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, ইউনিসেফের প্রতিনিধি প্রমূখ।

-এমএ



সম্পর্কিত   বিষয়:  করোনা ভাইরাস   আইইডিসিআর  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close