Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

করোনার প্রকোপে ইতালিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২০, ১০:৫৪ এএম   (ভিজিট : ৫০২)
প্রাণঘাতী করোনা ভাইরাসে ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১ জনে। দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬৮ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

রোমের কর্মকর্তারা জানিয়েছেন, ইতালিতে নতুন করে আরও প্রায় ১ হাজার জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়ালো।

গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি চীনের পর সবচেয়ে বেশি আঘাত হেনেছে ভূমধ্যসাগর উপকূলের দেশ ইতালিতে। চীনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমলেও ইতালিতে আশঙ্কাজনক হারে বাড়ছে।

চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে সারাবিশ্বে এখন পর্যন্ত ১ লাখ ১৬ হাজার ৬০০ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৪ হাজার ২৫৮ জন। বিশ্বের ১০৯টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।

শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৫৭ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১৩৬ জনের। চীনের পর করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫১৩ এবং মৃত্যু হয়েছে ৫৪ জনের।

-এমএ



সম্পর্কিত   বিষয়:  করোনা ভাইরাস   ইতালি  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close