Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

ঢাকার ৫ হাসপাতালে দেওয়া হবে করোনার চিকিৎসা

প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২০, ৮:৩৩ পিএম   (ভিজিট : ১৪৭০)
ঢাকার ৫ হাসপাতালে দেওয়া হবে করোনা রোগিদের চিকিৎসা

ঢাকার ৫ হাসপাতালে দেওয়া হবে করোনা রোগিদের চিকিৎসা

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহজনক রোগীদের জন্য রেফারেন্স হাসপাতাল হিসেবে দেশের কয়েকটি হাসপাতাল নির্দিষ্ট রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

হাসপাতালগুলো হলো- মুগদা জেনারেল হাসপাতাল (মুগদা), কুয়েত মৈত্রী হাসপাতাল (উত্তরা), মহানগর জেনারেল হাসপাতাল (নয়াবাজার), সংক্রামক ব্যাধি হাসপাতাল (মহাখালী) ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল (কুর্মিটোলা)। 

হাসপাতালগুলোতে সোমবার (৯ মার্চ) থেকে করোনার চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। চিকিৎসা কাজে ব্যবহারের জন্য মজুদ রাখা হয়েছে মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ও রোগ প্রতিরোধী পোশাক।

করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ হলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের হটলাইন ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০৯১১, ০১৯২৭৭১১৭৮৪ ও ০১৯২৭৭১১৭৮৫ নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হচ্ছে।

এছাড়া ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জেলা ও উপজেলা পর্যায়ে মাল্টিসেক্টরাল কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি জেলা সদর ও উপজেলা পর্যায়ে এক বা একাধিক সুবিধাজনক স্থানে যেমন- স্কুল, কলেজ অন্যান্য প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইন ব্যবস্থার জন্য প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   

অন্যদিকে সোমবার দুপুরে রাজধানীর মহাখালীর রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনে জানান, দেশে নতুন করে কোনো করোনো ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। 

এর আগে রোববার (৮ মার্চ) বাংলাদেশে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে আইইডিসিআর। তিনজনের মধ্যে একজন নারী, দুইজন পুরুষ। তাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। তাদের মধ্যে দুইজন সম্প্রতি ইতালি থেকে বাংলাদেশে এসেছেন। এছাড়া পর্যবেক্ষণে রয়েছেন দুইজন। 

দেশে এলে পরীক্ষা-নিরীক্ষার পর তাদের কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার বিষয়টি শনাক্ত করা হয়। আক্রান্ত একজনের মাধ্যমে পরবর্তীতে একই পরিবারের আরও এক সদস্য আক্রান্ত হয়েছেন।

গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। সবশেষ তথ্যানুযায়ী, ভাইরাসটি এরই মধ্যে বাংলাদেশসহ বিশ্বের ১০৯টি দেশে ছড়িয়ে পড়েছে। 

এইচএস




সম্পর্কিত   বিষয়:  ঢাকা   হাসপাতাল   করোনা   চিকিৎসা  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close