লক্ষ্মীপুরের কমলনগরে জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আশরাফ উদ্দিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোর রাতে উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকার নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়ায় উপজেলা প্রশাসন তার বাড়ি লকডাউন করে দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের বলেন, 'ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ওই যুবক ০৬ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। কিছুটা উন্নতি হলে স্বজনরা বুধবার তাকে বাড়ি নিয়ে যান। বৃহস্পতিবার রাতে ডায়রিয়ার সঙ্গে তার জ্বর দেখা দিয়ে আরও অসুস্থ হয়ে পড়লে শুক্রবার ভোর রাতে তার মৃত্যু হয়।'
তিনি বলেন, 'ওই যুবকের করোনার উপসর্গ (জ্বর ও ডায়রিয়া) থাকায় পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।'
কমলনগর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নুরুল আবছার বলেন, 'এ ঘটনায় মৃত ওই যুবকের বাড়ির ৫টি পরিবারকে লকডাউন করা হয়েছে।