ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০, ২:১৪ পিএম আপডেট: ০৬.০৪.২০২০ ৬:৩৬ পিএম
সুনামগঞ্জের দোয়ারাবাজারে হোম কোয়ারেন্টাইনে থাকা এক প্রবাসীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সকালে উপজেলার জালালপুর এলাকায় নিজ বাড়িতেই তিনি মারা যান।

গত ১৭ মার্চ তিনি ওমান থেকে দেশে আসেন। ওই দিন থেকে প্রশাসনের নির্দেশে তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, 'ওই ব্যক্তির বয়স ৪৯ বছর। পরিবারের ভাষ্য অনুযায়ী সকাল ৭টায় পেট ব্যথার কথা বলেছিলেন তিনি। পরে বাড়িতেই তিনি মারা যান। হাসপাতালেও তাকে নিয়ে আসেননি স্বজনরা।'

তিনি আরও বলেন, 'যেহেতু হোম কোয়ারেন্টাইনের সময় পেরিয়ে যাওয়ার পরও তিনি ঘরে ছিলেন এ জন্য তার নমুনা সংগ্রহ করার উদ্যোগ নিয়েছি। পারিবারিকভাবে লাশ দাফন না করার জন্য বলেছি।'

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝