ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
আইসোলেশনে থাকা নারীর মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২০, ১১:৩১ এএম আপডেট: ০৫.০৪.২০২০ ৫:২৯ পিএম
চট্টগ্রামের ফৌজদারহাটে আইসোলেশনে থাকা এক নারীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার রাত ৮টার দিকে ওই নারীর মৃত্যু হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) এর পরিচালক ডা. এম এ হাসান চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

মৃত আরফা বেগম (৫৫) লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার আবুল হোসেনের স্ত্রী।

ডা. এম এ হাসান চৌধুরী বলেন, ‘ওই নারী চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। তার শ্বাসকষ্ট দেখা দিলে মঙ্গলবার তাকে বিআইটিআইডিতে পাঠানো হয়। পরে এখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

তিনি আরও বলেন, ‘ওই নারীর জ্বর বা কাশি ছিল না। তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না তা আমরা নিশ্চিত নই। এটি জানতে আজ (বুধবার) তার নমুনা পরীক্ষা করা হবে।’

ঢাকার বাইরে যে ১০টি স্থানে এখন করোনা ভাইরাসের পরীক্ষা চলছে তার মধ্যে বিআইটিআইডি একটি। মঙ্গলবার পর্যন্ত এখানে মোট ৩৩ জনের নমুনা পরীক্ষা হলেও তাদের কারও মধ্যেই করোনা ভাইরাস পাওয়া যায়নি।

-এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝