ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
শরীয়তপু‌রে আইসোলেশনে থাকা যুব‌কের মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২০, ১২:২১ পিএম আপডেট: ০৫.০৪.২০২০ ৪:৪৯ পিএম
শরীয়তপুরে আইসোলেশনে থাকা এক যুব‌কের (৩৪) মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার রাত ৯টার দি‌কে তার মৃত্যু হয়।

ওই যুব‌কের বা‌ড়ি ন‌ড়িয়া উপ‌জেলায়। তি‌নি পেশায় শ্রমিক ছিলেন।

এ ঘটনায় ওই ব্যক্তির আশপা‌শের ৫টি বাড়ি লকডাউন ক‌রে‌ছে উপ‌জেলা প্রশাসন। 

সদর হাসপাতালের চি‌কিৎসকরা জানান, শ্বাসকষ্ট, জ্বর ও কাশি থাকায় ওই যুবককে মঙ্গলবার সন্ধ্যায় শরীয়তপুর সদর হাসপাতা‌লের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুনির আহমেদ খান বলেন, 'তিনি নড়িয়া এলাকার বাসিন্দা। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। শারীরিক অবস্থা খারাপ ছিল তার। শ্বাসকষ্ট থাকায় তাকে আইসোলেশনে রাখা হয়েছিল। চিকিৎসা দেয়া অবস্থায় তিনি মারা যান।'

শরীয়তপুরের সিভিল সার্জন ডা. এস.এম. আবদুল্লাহ আল মুরাদ বলেন, 'ওই ব্য‌ক্তির নমুনা সংগ্রহ করে আইইডিসিআর’এ পাঠানো হবে। আইইডিসিআর থেকে ফলাফল পেতে দুই দিন সময় লাগতে পারে। তার পরিবার যে জায়গায় দাফন করতে চায়, স্বাস্থ্যবিধি বজায় রেখে সেখানেই ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরা লাশ দাফন করে আসবেন।'

এর আগে গত ১৯ মার্চ কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হন তি‌নি। পরীক্ষায় তার যক্ষ্মা ধরা পড়ায় তাকে চি‌কিৎসা দেয়া হয়।

ন‌ড়িয়া উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মো. সাইফুল ইসলাম জানান, তি‌নি দীর্ঘ‌দিন যাবৎ যক্ষ্মা রো‌গে ভুগ‌ছি‌লেন। বর্তমান প‌রি‌স্থি‌তি চিন্তা ক‌রে তার বাড়ির আশপা‌শের পাঁচ‌টি বাড়ি লকডাউন ক‌রা হ‌য়ে‌ছে।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝