ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
গোপালঞ্জে হোম কোয়ারেন্টিনে নারীর মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২০, ৮:২৩ পিএম
গোপালঞ্জের  কাশিয়ানীতে হোম কোয়ারেন্টিনে থাকা ক্যান্সার আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার  (২৭ মার্চ) দুপুরে ওই নারী মারা যান।  তিনি কাশিয়ানী উপজেলার সিংগা ইউনিয়নের সিংগা উত্তরপাড়ার মালাকার বাড়ির সুরেশ বিশ্বাসের স্ত্রী।

সম্প্রতি ওই নারী ভারতে ডাক্তার দেখাতে গিয়েছিলেন এবং গত ১০ মার্চ বাড়ি ফিরে এসে হোম কোয়ারেন্টিনে ছিলেন।

স্থানীয় সিংগা ইউনিয়নের চেয়ারম্যান প্রণব সরকার জানিয়েছেন, ওই নারী ক্যান্সার আক্রান্ত ছিলেন এবং ভারতে চিকিৎসা নিয়েছেন। ভারতের  চিকিৎসকরা তার অবস্থা ভাল না বলে জানিয়ে দিয়েছিলেন বলেও তিনি জানান।

কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির আহমেদ জানিয়েছেন, বিষয়টি তিনি শুনেছেন এবং তিনি নিশ্চিত করে বলতে পারছেন না ওই নারীর মৃত্যুর প্রকৃত কারন কি।  তিনি জানান, তবে অধিকতর সুরক্ষার জন্য  পরিবারের বাকী সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার ব্যবস্থা নেয়া হয়েছে।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন, তিনি খবরটি শুনেছে।  এবিষয়ে তিনি আইইডিসিআর এর সাথে কথা বলবেন।

এদিকে, সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন, গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ২৫ জন সহ মোট ৫৭৭ জন হোম কোয়ারেন্টিনে রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫৯৫ জন হোম কোয়ারেন্টিনে ছিলেন। এর মধ্যে ৪৩ জনের হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়েছে।

এমএইচএম/এইচএস



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝