ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
মুক্তিযুদ্ধের চেতনাকে আজ হত্যা করা হয়েছে: ফখরুল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০, ১২:৩৪ পিএম আপডেট: ১৫.১২.২০২০ ১২:৫৬ পিএম
মুক্তিযুদ্ধের চেতনাকে আজ হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আজ বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।  মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে।’

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে মীরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘১৯৭১ সালে দেশকে অকার্যকর করার পরিকল্পনার অংশ হিসেবে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়।  সেসময় প্রতিভাবান মেধাবীদের হত্যা করা হয়েছে।  তারা চেয়েছিল এ দেশকে অকার্যকর করতে।’ 

ফখরুল বলেন, ‘মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের শহীদ জিয়াউর রহমান।  গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন খালেদা জিয়া।  সেই গণতন্ত্রকে আজ হত্যা করা হয়েছে। সেই মুক্তিযুদ্ধের চেতনাকে আজ হত্যা করা হয়েছে।  আমরা অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি চাই।’

ফখরুল বলেন, ‘আজ মুক্তিযুদ্ধের চেতনা অবরুদ্ধ। জনগণের মত প্রকাশের স্বাধীনতা নেই।  মুক্তচেতনার স্বাধীনতা নেই।  সেই পরিস্থিতি থেকে উদ্ধার করে সত্যিকার অর্থে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।’

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝