ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
দাফনের পর জানা গেল মৃত্যু করোনায় হয়নি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০, ৪:২৬ পিএম
দাফনের পর জানা গেল করোনাভাইরাসে নয়, জ্বর-কাশি ও শ্বাসকষ্টেই মারা গেছেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সুচিত্রা সরকার (২৬)।

সোমবার রাত ১০টার দিকে সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সুচিত্রা হরিরামপুরের বলড়া ইউনিয়নের বড়ইছড়া গ্রামের নিতাই সরকারের স্ত্রী।

সিভিল সার্জন জানান, গত রোববার জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত সুচিত্রা মানিকগঞ্জ সদর উপজেলার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে মারা যান। তিনি কয়েক দিন ধরে ওই উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন।

মৃত ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা- তা নিশ্চিত হওয়ার জন্য ওই দিনই নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। সেই পরীক্ষায় তার করোনাভাইরাস ধরা পড়েনি।

একই কথা জানান মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাহমুদুল হাসান।

এদিকে ওই দিন বিকালে সুচিত্রা সরকারকে বাড়ির পাশের একটি জায়গায় মাটি দেয়া হয়েছে। ওই ঘটনার পর পরই প্রশাসন বড়ইছড়া গ্রামটিকে লকডাউনের ঘোষণা করে।

সোমবার রাত সাড়ে ১০টায় হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সাবিনা ইয়াসমিন জানান, আইইডিসিআরের রিপোর্টে মারা যাওয়া সুচিত্রা সরকারের দেহে করোনা কোভিড-১৯ ধরা পড়েনি বলে জানিয়েছে। তাই মঙ্গলবার থেকে বড়ইছড়া গ্রাম লকডাউন মুক্ত করা হবে।

এসআর

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝