ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
শ্বশুরের পর জ্বর-সর্দিতে পুত্রবধূর মৃত্যু, মেয়ে হাসপাতালে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২০, ৫:৪৫ পিএম আপডেট: ৩০.০৩.২০২০ ১২:০৫ এএম
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কৌচা-বড়ইচড়া গ্রামে এক নারীর জ্বর-সদি নিয়ে মৃত্যুর ঘটনায় ওই গ্রামটিকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন। 

রোববার (২৯ মার্চ) সকালে ঘিওর উপজেলার মুন্নু হাসপাতালে মৃত্যুর পর ওই গ্রাম লকডাউন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াসমিন জানান, সকাল ১০টার দিকে উপজেলার কৌচা-বড়ইচড়া গ্রামের ওই নারী ঘিওর উপজেলার মুন্নু হাসপাতালে জ্বর-সদি নিয়ে ভর্তির পর তার মৃত্যু হয়। এছাড়াও তার শ্বশুর গত ৫ দিন আগে একই উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা যান।

এদিকে মৃত ওই নারীর তিন বছরের মেয়েও একই উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে। ওই পরিবারের সঙ্গে কথা বলে দুপুর ১২টা থেকে ওই গ্রামটি লকডাউন করা হয়। ওই নারীর নমুনা সংগ্রহে করে আইইডিসিআরে পাঠানো হয়েছে বলেন জানান ইউএনও।

এইচএস



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝