ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ফরিদপুরে ৩ জন হোম কোয়ারেন্টাইনে
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০, ১২:২৩ পিএম আপডেট: ১৭.০৩.২০২০ ৪:১৬ পিএম
করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ফরিদপুরের তিন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা তিনজনই সম্প্রতি ইতালি থেকে ফিরেছেন। 

ফরিদপুরের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতির অবনতি হলে ফরিদপুরে সরকারি উদ্যোগে পৃথক কোয়ারেন্টাইন সেন্টার খোলা হবে।

ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান জানান, গত ০২ মার্চ শহরের ঝিলটুলীর বাসিন্দা তিন সহোদর ভাই ইতালি থেকে দেশে রওনা হন। ০৩ মার্চ তারা দেশে ফেরেন। গত সোমবার রাতে বিষয়টি তারা জানতে পারেন এবং পরের দিন মঙ্গলবার থেকে তারা তাদের নিজেদের উদ্যোগেই বাসায় কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা নেন।

তিনি জানান, ওই তিন ব্যক্তির পরিবার থেকে তাদের উদ্যোগেই স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। কিংবা তাদের মাঝে করোনা ভাইরাসের লক্ষণও পাওয়া যায়নি। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সতর্কতামূলক পর্যবেক্ষণের জন্যই তারা তাদের বাসায় অন্যদের সঙ্গে মেলামেশা না করে পৃথক রয়েছেন।

ওই তিন ব্যক্তিকে একটি পৃথক রুমে থাকার পরামর্শ দেয়া হয়েছে এবং একজন নির্দিষ্ট ব্যক্তিকে প্রতিরক্ষামূলক পোষাকাদি ব্যবহার করে তাদের খাবার-দাবার ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের পরামর্শ দেয়া হয়েছে।

তবে স্বাস্থ্য বিভাগ তাদেরকে প্রতিরক্ষামূলক ব্যবস্থার জন্য কোন পোষাক, গ্লাভস কিংবা মাস্ক সরবরাহ করতে পারেনি। তাদের কাছে এখনো এসব মালামাল সরবরাহ করা হয়নি।

বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটি পৃথক আইসোলেশন সেন্টার খোলা হয়েছে। আর জেনারেল হাসপাতালে ৫টি শয্যা তৈরি রাখা হয়েছে করোনা আক্রান্তদের চিকিৎসার্থে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, উদ্ভুত পরিস্থিতিতে জেলা স্বাস্থ্য বিভাগ জেলা শহর ছাড়াও উপজেলা পর্যায়েও কোয়ারেন্টাইন সেন্টার খোলার চিন্তা ভাবনা করছে। ফরিদপুরের সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন ও সদরের বক্ষব্যাধী হাসপাতালে কোয়ারেন্টাইন সেন্টার চালু করা হতে পারে। এর বাইরে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কয়েকটি বেড পৃথক করে রাখার হবে বলে জানানো হয়েছে।

-এমকিউএইচবি/এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝