Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

মানিকগঞ্জে বিদেশ ফেরত আরও ২০ জন হোম কোয়ারেন্টাইনে

প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২০, ২:৪৭ পিএম   (ভিজিট : ২৮৫)
গত দুই দিনে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় বিদেশ ফেরত ৭৯ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ না থাকলেও বিদেশ ফেরত হওয়ার কারণে তাদেরকে নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বুধবার ২০ জন ও মঙ্গলবার ৫৯ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ।

তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় ১২ বেডের আইসোলেশন ইউনিট এবং সদর উপজেলার কেওয়ারজানি এলাকায় আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১০০ শয্যার কোয়ারেন্টাইন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। 

সিভিল সার্জন বলেন, জেলায় প্রায় ১ হাজার ২শ বিদেশ ফেরত ব্যক্তি রয়েছেন। তারা সম্প্রতি ইতালি, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব ও সিংগাপুর ফেরত। করোনা ভাইরাস প্রতিরোধে ১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটিতে জেলা প্রশাসক সভাপতি ও তিনি (সিভিল সার্জন) সদস্য সচিব। এছাড়াও প্রতিটি উপজেলায় ইউএনওকে সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সদস্য সচিবকে করে কমিটি গঠন করা হয়েছে। তারা প্রতিনিয়ত পর্যবেক্ষণে থাকা ব্যক্তিদের খোঁজ খবর নিচ্ছেন। 

তিনি বলেন, '২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ৯ সদস্য বিশিষ্ট কোভিড-১৯ ব্যবস্থাপনা কমিটিও করা হয়েছে। এই কমিটিতে সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. সাকিনা আনোয়ারকে প্রধান করা হয়েছে। হাসপাতালে আইসোলেশন ইউনিটে রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করা ও তা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো এই কমিটির প্রধানতম কাজ।'

-এএএল/এমএ


সম্পর্কিত   বিষয়:  মানিকগঞ্জ   হোম কোয়ারেন্টাইন  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close